‘১০ বছরে পাচার ৯ লাখ হাজার কোটি টাকা’ :মেনন

0
769

‘১০ বছরে পাচার ৯ লাখ হাজার কোটি টাকা’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, বিশ্বব্যাংকের হিসেবে ২০১৫ সালে বিদেশি বাণিজ্যের নামে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তিনি বলেন, ‘আমি হিসাব দিচ্ছি, গত ১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশে যে উন্নয়ন হচ্ছে তার নেপথ্যে শ্রমজীবী মানুষ রয়েছে বলে মন্তব্য করেছেন ।

২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, নতুন ২২ পরিবারের হাতে সব সম্পদ। এই নতুন দুর্নীতিবাজ ও রাজাকারদের প্রতিহত করতে হবে।

যশোর জেলা কমিটির সভাপতি এড. আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে মেনন আরও বলেন, আমাদের স্বাধীনতার ঘোষণা ছিলো সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সমতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। আমরা ঘোষণা করেছি, মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে ন্যায়ভিত্তিক সমতা। ’পাটকল শ্রমিকদের আন্দোলনের কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন,‘পাটকল শ্রমিকদের আন্দোলনে আব্দুস সাত্তারসহ দু’জন শ্রমিক মারা গেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) থেকে তাদের ফের অনশন কর্মসূচি চলবে। আমি সরকারকে হুঁশিয়ার করতে চাই—আর যদি কোনও শ্রমিক মারা যান কিংবা কোনও শ্রমিকের অসুবিধা হয়; তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। দেশের মানুষ তাদের পাশে থাকবে।’

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন—পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক,পলিটব্যুরো সদস্য ড. সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি, কামরুল আহসান, ইউনুস তালুকদার, যুবমৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, জেলা পার্টির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here