চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন সোমবার  ৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

0
580

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন সোমবার  ৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সোমবার ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের ১৭০টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বোয়ালখালীতে ৬৯টি, চান্দগাঁওয়ে ৬১টি ও পাঁচলাইশে ৪০টি কেন্দ্রে ভোটকক্ষ ১ হাজার ২৫২টি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। ১৭০টি কেন্দ্রেই মক ভোটিং কার্যক্রম শনিবার ১১ জানুয়ারি পরিচালনা করা হয়েছে। ভোটাররা কীভাবে ইভিএমে ভোট দেবেন, সেটা শেখার জন্যই মক ভোটিং। জাতীয় পরিচয়পত্র নিয়ে অথবা স্বশরীরে গিয়ে পরীক্ষামূলকভাবে তারা ভোট দিতে পারবেন।

 নির্বাচনে ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৮টি অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৯জন ও সাধারণ কেন্দ্রগুলোতে থাকবে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া নির্বাচনে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সদস্যের সমন্বয়ে ১৪টি মোবাইল ফোর্স, ৬টি স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের ৬টি টহল দল এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে বোয়ালখালীর এক পৌরসভা ও আট ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১৩১ জন। অন্যদিকে চসিকের পাঁচ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৮৬৫ জন।

নির্বাচনে আওয়ামীলীগের মোছলেম উদ্দিন, বিএনপির আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, রোববার ১২ জানুয়ারি  ভোটকেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। এছাড়া নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here