সৈকতের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0
752

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।   বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। পতেঙ্গা লিংক রোডের পাশে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদে সিডিএ’র উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩শ’র মত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় আধা কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here