ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা

0
474

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন ও আগের দিন এবং মক ভোটের দিন অর্থাৎ তিনদিন কেন্দ্রের চিত্র ধারণ করা হবে। মঙ্গলবার জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে- সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়াতে যে প্রতিষ্ঠানগুলোতে ভোট গ্রহণ হবে সেখানে সিসি ক্যামেরা ব্যবহার হবে। তবে শর্ত থাকে যে, ভোট গ্রহণের দিন গোপন কক্ষের কোনো দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে এসব সংশ্লিষ্ট তিনদিন ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর কেএম নূরুল হুদা কমিশন ভোটকেন্দ্র পর্যবেক্ষণে পুনরায় সিসি ক্যামেরা ব্যবহারের দিকে যাচ্ছে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি। মক ভোট ৩০ জানুয়ারি। সে অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত সিসি টিভির আওতায় থাকবে ভোটকেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here