রাশিয়াকে টপকে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ চীন

0
530

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ এখন চীন। রাশিয়াকে পেছনে ফেলে দেশটি এ অবস্থানে উঠে এসেছে।

সোমবার, স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। ইনস্টিটিউটটি আগের রিপোর্টে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিলো। এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিলো না। ফলে, রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিলো। বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র।

স্টকহোমভিত্তিক সংস্থাটি ২০১৭ সালের রিপোর্টে বলে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫,৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩,৭৭০ কোটি ডলারের অস্ত্র। এবছর, বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার ভিতরে চীনা কোম্পানি ছিলো তিনটি। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here