দেশে প্রচলিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি: সংসদে তথ্যমন্ত্রী

0
648

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য বেনজীর আহমদ (ঢাকা-২০) এর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে দেশে প্রচলিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এরমধ্যে ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৪০টি।

সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর সর্বাধিক প্রকাশিত ক্রমানুসারের হিসাব পরিশিষ্ট-ক অনুযায়ী বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৩শ’ প্রচারসংখ্যা নিয়ে শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। তথ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ এক হাজার ৮শ প্রচার সংখ্যা নিয়ে প্রচার সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে দৈনিক প্রথম আলো। এছাড়া একই প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমাদের সময় ও দৈনিক জনকণ্ঠ। এসব পত্রিকার প্রচার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২শ।

ইংরেজি দৈনিক পত্রিকার মধ্যে ৪৪ হাজার ৮১৪টি প্রচার সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে দ্য ডেইলি স্টার। ৪১ হাজার প্রচার সংখ্যা নিয়ে একই অবস্থানে আছে দ্য ডেইলি সান ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here