চসিক নির্বাচনে আ’লীগের মনোনয়ন নাটকের দৃশ্যপট পরিবর্তন: পেলেন রেজাউল করিম

0
585

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী । শনিবার ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, আলতাফ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, মহানগর-৪ নং ওয়ার্ডের সদস্য মুজিবর রহমান, মেজর ইমদাদুল ইসলাম (আব.), মো. ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ ও প্রথম মন্ত্রিসভার সদস্য জহুর আহমদ চৌধুরীর সন্তান ব্যবসায়ী হেলাল উদ্দিন চৌধুরী তুফান, প্রাথমিক সদস্য সেলিনা খান, প্রাথমিক সদস্য মোহাম্মদ মনজুর আলম (সাবেক মেয়র), মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এ কে এম বেলায়েত হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, এরশাদুল আমিন, মো. মনোয়ার হোসন ও দীপক কুমার পালিত।

সব মিলিয়ে নাটকীয় পরিস্থিতিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনয়ন পেলেন দলটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী । যারফলে মনোনয়ন নিয়ে নাটকের দৃশ্যপট পরিবর্তন হল । নৌকার মাঝি হিসেবে উঠে এসেছেন আলোচনার বাইরে থাকা রেজাউল করিম চৌধুরী । রবিবার এই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে।

৫ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

এ ছাড়া, সম্প্রতি শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে ঢাকা ১০-এ শফিউল আলম মহিউদ্দিন, গাইবান্ধা ৩-এ উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট ৪-এ আমিরুল আলম মিলন, যশোর ৬-এ শাহীন চাকলাদার, বগুড়া ১-এ শাহাদারা মান্নানের নাম ঘোষণা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here