উহানে ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হননি

0
462

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮০টি দেশ। এর মধ্যে চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯৬৭ জন মানুষ। চীনের উহানে এই ভাইরাসের উৎপত্তি। এদিকে আশার খবর যে উহান শহরে বুধবার থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ ঘোষণা দিয়েছে।

বিশ্বজুড়ে মহামারি রূপ নেয়া ভাইরাসটিতে যখন মৃতের সংখ্যা বেড়েই চলেছে তখন চীন এ ঘোষণা দিল। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনোদিন নতুন করে কেউ আক্রান্ত হননি শহরটিতে।

চীনের স্বাস্থ্য কমিশনের ঘোষণায় বলা হয়েছে, উহান শহরে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবে বৃহস্পতিবার বিদেশ থেকে চীন ভ্রমণ করতে যাওয়া ৩৪ ব্যক্তির শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এদের বেশিরভাগ স্পেন ও যুক্তরাজ্য থেকে চীন সফরে এসেছেন।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও রেকর্ড সংখ্যায় কমে এসেছে। শুক্রবার দেশটিতে মাত্র ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে চীন। ফলে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২৪৮ জনের মৃত্যু হলো।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে শনাক্ত করা হয়। যা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here