সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

0
867

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলি দাশ এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভুনাথ, ভবানী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

১১ জানুয়ারি, ২০২০শনিবার মন্দিরের স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশের সঞ্চালনায় অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য্যের সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিগত দুই বছরের উন্নয়ন কাজ তুলে ধরেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্ত্তী। মন্দির উন্নয়ন ও প্রস্তাবিত পূর্ণ রিপোর্ট বিষয়ে রিভা গাঙ্গুলি দাশ সহযোগিতার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here