আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইউএন বাংলা ফন্ট’ উদ্বোধন করল জাতিসংঘ

0
673

বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেইউএন বাংলা ফন্ট ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের সারসংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)

২১ ফেব্রুয়ারি, ২০২০ শুক্রবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইউএন বাংলা ফন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বাংলা ফন্ট’ উদ্বোধন করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। এছাড়াও ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের সারসংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে ইউএনডিপি।

ইউএনডিপি’র ওয়েবসাইট থেকে সবাই ডাউনলোড করতে পারবে। ইউএনডিপি জানায়, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্ট তৈরি করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মোমেন বলেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রচেষ্টা চলছে এবং সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সেলিম জাহান । ইউএনডিপি’র ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সার সংক্ষেপ বাংলায় রচনা করেছেন ড. সেলিম জাহান। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিবেদন তৈরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি অবসরে গেছেন।

এছাড়াও অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী প্রশাসক এবং আঞ্চলিক ব্যুরো ক্যানি উয়িনারাযা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন । প্রসঙ্গত, বর্তমানে জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা রয়েছে। এগুলো হলো- ইংরেজি, আরবি, চাইনিজ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here