সীমিত সংখ্যকদের নিয়ে পালিত হবে এবারের হজ

0
698
সীমিত পরিসরে হজ পালিত হবে এবারের হজযাত্রীরা পরের বছর সুযোগ পাবেন
করোনার কারণে এ বছর সীমিত পরিসরে হজ পালিত হবে । যারা হজের নিবন্ধন করেছেন তাদের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এখবর খবর পাওয়া গেছে । নতুন করে অন্য দেশ থেকে কেউ হজ পালনে যেতে পারবেন না; সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যকদের নিয়ে পালিত হবে এবারের হজ ।করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর কাবা শরিফেও নামাজ আদায় বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।

আরব নিউজ জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর হুমকির পরিপ্রেক্ষিতে বড় ধরনের জনসমাগমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকায় সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ বছর সীমিত পরিসরে হজ পালিত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় ।এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব রক্ষা করে “সৌদি আরবে বাস করছেন, বিভিন্ন দেশের এমন নাগরিকদের স্বল্প সংখ্যক নাগরিক হজে অংশ নিতে পারবে।”সৌদি আরবের ধর্মীয় নেতাদের ফোরাম দি কাউন্সিল অব সিনিয়র স্কলার হাজিদের সংখ্যা সীমিত রাখার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

করোনার কারণে সৌদি সরকার এ বছর বিদেশ থেকে কাউকে হজের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের নিবন্ধিত প্রায় ৬৫ হাজার ব্যক্তি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। তাঁরা চাইলে যেকোনো সময় টাকা ফেরত নিতে পারবেন। আর যাঁরা টাকা ফেরত নেবেন না তাঁরা আগামী বছর হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here