৩৮তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ

0
1115

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ওই পরীক্ষায় তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থীর মধ্যে পাস করেছেন নয় হাজার ৮৬২ জন।

সোমবার বিশেষ সভা শেষে ওই ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ প্রার্থী। পাস করা প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পিএসসির ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

গত বছরের আগস্টে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএম/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here