ধানের দাম নিয়ে চিন্তিত সরকার : কৃষিমন্ত্রী

0
972

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি বাংলাদেশের পরিচয়। কৃষি কাজে দেশের ৪০ শতাংশ মানুষ জীবিকা নির্বাহ করে। কৃষককে নায্য মূল্য দেব, কৃষি বাণিজ্য ও যান্ত্রীকিকরণ করা হবে।

তিনি বলেন, কৃষক ধানের দাম পাচ্ছে না। এ নিয়ে সরকার চিন্তিত। কৃষক যেন ধানের দাম ঠিক মতো পাই সে বিষয়ে কাজ চলছে। কৃষিতে আধুনিকরণ করার লক্ষ্যে কাজ করছে সরকার।

শনিবার (৬ জুলাই) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘২য় বরেন্দ্র এগ্রো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানের পল্টেছে বরেন্দ্র অঞ্চলের চেহারা। এখন আর ধু-ধু মাঠ পড়ে থাকে না। নতুন আঙ্গিকে সরকার এগিয়ে যাচ্ছে। গোদাগাড়ী এলাকায় দুই থেকে আড়াই হাজার বিঘা জমি পদ্মার পানির সাহায্যে চাষাবাদ করা সম্ভব হচ্ছে। পদ্মার আরো পানি ব্যাবহার করে চাষাবাদের চিন্তা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএমডিএ’র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায় কমিটির সদস্য সাংসদ ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমএ সাত্তার মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক হামিদুল হক, সাবেক বিজ্ঞানী ড. রোস্তুম, নারী সাংসদ আদিবা আনজুম মিতা।

বিএম/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here