ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

0
861

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে উদ্ধারকারীরা।

পুলিশ জানিয়েছে, কয়েক ডজন যাত্রীবাহী ওই বাসটি সোমবার মাঝরাতের কিছুক্ষণ আগে দক্ষিণ সুমাত্রা প্রদেশে একটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।

উদ্ধারকারীরা জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং কয়েকজন ডুবুরি বাসটির আশেপাশে আরও মানুষ খুঁজছে।
রেসকিউ টিমের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, পানি থেকে স্ট্রেচারে করে মৃতদেহ বের করে আনা হচ্ছে।
এদিকে প্রাথমিকভাবে ২৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার টিম বের্টি কোয়াস জানিয়েছে, পরে আরও একজনের মৃতদেহ পাওয়া যায়; ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে।

ওই দুর্ঘটনার পর এখনও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী। তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তারা।

স্থানীয় পুলিশের মুখপাত্র ডলি গোমারা জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ার আগে রাস্তার পাশে কংক্রিটের বেষ্টনিতে আঘাত লেগে দুমড়ে-মুচড়ে যায়। কিছু যাত্রী এখনও বাসটির ভেতর আটকা পড়ে আছে।
তিনি বলেন, যাত্রীদের উদ্ধারে অনুসন্ধান এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here