চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

0
857

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শের শাহ মিনার মোড় এলাকায় ছুরিকাঘাতে মো. রিপন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরও এক যুবক আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ মিনার মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত মো. রিপন জালালাবাদ হকার সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার আরটিভি অনলাইনকে জানান, দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি হয়েছে। রাতে দুইজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন । কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন বায়েজিদ থানার ওসি। ঘটনার জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here