সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

0
606

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান তিনি।

হাসপাতালের একটি সূত্র ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ হাসপাতালে ৪৯ বছর বয়সী ফজিলাতুন্নেসা বাপ্পীকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

নবম ও দশম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here