0
393

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১১ জানুয়ারি শনিবার ভোর পাঁচটা ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে এক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেন (২৪) এবং অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)।

বারআউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ বলেন, নিহত দুজন দুটি মোটরসাইকেলে ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী গাড়ি তাদের ধাক্কা দেয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন। একই স্থানে দুর্ঘটনায় শহিদুল ইসলামও আহত হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here