সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

0
498

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাডিয়া এলাকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচা মরিচবোঝাই একটি পিকআপকে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর চারটার দিকে একটি মরিচবোঝাই পিকআপকে পাথরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here