মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

0
527

সৌদি আরবের পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here