জয় দিয়ে মাশরাফীর শেষ ম্যাচটা উদযাপন করতে চায় দল

0
727

জয় দিয়ে ক্যাপ্টেন মাশরাফীর শেষ ম্যাচটা উদযাপন করতে চায় দল।

বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে শুক্রবার। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই নিয়ম রক্ষার হলেও মাশরাফীর নেতৃত্বের শেষ ম্যাচটায় জয় উপহার দিতে চায় দল।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার দুপুর ২টায়। মাশরাফীর ক্যাপ্টেন্সির শেষ ম্যাচটায় জয় দিয়েই উদযাপন করার প্রস্তুতি টিম টাইগার্সের। আর হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে জিম্বাবুয়ে। এই ম্যাচে হারলে টানা পনের ওয়ানডে ম্যাচে বাংলাদেশের কাছে হারের পরিসংখ্যান লেখা হবে জিম্বাবুয়ের। তৃতীয় ম্যাচের জন্য আগের দল ঠিক রেখে সৌম্যকে যুক্ত করে দল দিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ১৬৯ রানে জিতে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান বিবেচনায় এটিই ছিলো সবচেয়ে বড় ব্যবধানে জয় টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের লোয়ার-অর্ডারের দৃঢ়তায় মাত্র ৪ রানে জয় পায় টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচটি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ৭৫তম ওয়ানডে লড়াই। আগের ৭৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৬টি ও জিম্বাবুয়ে ২৮টি ম্যাচে জিতেছে। সর্বশেষ ১৫ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স তাদের উৎসাহিত করছে। শেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া জিম্বাবুয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here