যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল

0
517

বিশ্বব্যাপি কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ঢাকাস্থ  যুক্তরাষ্ট্র দূতাবাস ১৯ মার্চ, ২০২০ থেকে শুরু করে সকল নিয়মিত ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। যত শীঘ্র সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করবে  তবে কোনো সুনির্দিষ্ট তারিখ এই মুর্হুতে জানানো সম্ভব হচ্ছে না। শনিবার (২১ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। দেশটির সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে একটি নোটে গতকাল এসব জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর জরুরি প্রয়োজন ও অতি শিগগির যুক্তরাষ্ট্রে সফর করতে হবে তারা জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেকের পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিসা সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অত্যাবশ্যকীয় সেবা দেওয়া অব্যাহত রাখবে দূতাবাস। পাসপোর্ট ও বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) অ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নোটারি সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেতে অনুগ্রহ করে dhakaacs@state.gov এ ঠিকানায় ই-মেইল করতে অনুরোধ করা হয়েছে । যাদের বিশেষ কারণে ভ্রমণ করতে হবে, তাদের জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। এর জন্য দূতাবাসের ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here