আবারও ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী টিউলিপ

0
653

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটেনের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় শ্যাডো আর্লি মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। ব্রিটেনের শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন টিউলিপ।এর আগেও ২০১৫ সালে টিউলিপ লেবার পার্টির ছায়া মন্ত্রিপরিষদে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হন। ২০১৭ সালে ব্রিটেনের লেবার পার্টির শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

ব্রি‌টে‌নের অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বা‌রের ম‌তো বিজয়ী হ‌ন ৩৭ বছর বয়সী টিউলিপ সিদ্দিক।নব্বই‌য়ের দশক থে‌কে এই আসন‌টি ব্রি‌টে‌নের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আস‌নগু‌লোর তা‌লিকায় দ্বিতীয় স্থা‌নে আছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার জন্য সন্তান জন্মদানের সময় পেছাতে চিকিৎসককে অনুরোধ জানিয়ে সংবাদ শিরোনাম হন টিউলিপ। এরআগে ২০১৫ সালের মে মাসে এমপি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের নিয়ে কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়। লন্ডনে জন্ম নেওয়া এই ব্রিটিশ বাংলাদেশি ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে রাজনীতিতে যুক্ত হন। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেনের কাউন্সিলর ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here