হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষক ড. জাহাঙ্গীর মারা গেছেন

0
600

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) ভোর ৬টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বাসা নগরীর মুরাদপুরে। সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফাইন্যান্স বিভাগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন  ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here