বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ইস্ট ডেল্টায় ‘বিজয়ের গল্প শুনি’

0
477

বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ইস্ট ডেল্টায় ‘বিজয়ের গল্প শুনি’

দখিনা ডেস্ক: বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি  ক্যাম্পাসে ‘বিজয়ের গল্প শুনি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, স্বাধীনতার এত বছরেও মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়নি, এটি দল-মত নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের ব্যর্থতা। তিনি বলেন, মানবাধিকার ও অর্থনৈতিক মুক্তির চেতনায় আমরা লড়াই করেছিলাম। স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশ কৃষক-শ্রমিক এবং নিম্ন শ্রেণির মানুষ। স্বাধীন বাংলাদেশ তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এখনো নিশ্চিত করতে পারেনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধকালীন আন্তর্জাতিক জনমত গঠনের অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক এম সিকান্দার খান। তিনি যুক্তরাজ্যে যুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন।

রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ব্যবসা প্রসাশন অনুষদের সহযোগী ডিন ড. মু রকিবুল কবির। আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, লিবারেল আর্টসের অনুষদের সহযোগী ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ারিংয়ের অনুষদের সহযোগী ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, কর্মকর্তা কাজী জাহিদ ও শিক্ষার্থীদের মধ্যে সীমা চক্রবর্তী। মুক্তিযুদ্ধ ও বিজয়ের মুহূর্তের নানা ছবিসহ দেয়ালিকা  আবৃত্তি, গান, নৃত্য, উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here