নুরদের ওপর হামলা: ৪৩ জনের বিরুদ্ধে মামলা

0
700

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয় বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। এ ঘটনায় বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে ডাকসু ভবনে এ হামলার ঘটনায় নুরসহ তার সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, মশিউর রহমানসহ অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

হামলায় গুরুতর আহত ভিপি নুরুল হক ও তার অনুসারীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে তুহিন ফারাবি আইসিইউতে, ভিপি নুরুল হক নুর ৩৫ নম্বর কেবিনে আর সোহেল, ফারুক ও আমিনুর ৩৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

এই পাঁচজনের চিকিৎসার বিষয়ে নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, নিউরো সার্জারির অধ্যাপক ডা. রাজিউল হককে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বোর্ড মিটিং করে পাঁচজনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here