চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে চালু হলো করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব

0
628

চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ করোনা পরীক্ষার ল্যাব চালুর একমাস পর চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)শনিবার ২৫ এপ্রিল  থেকে চালু হয়েছে দ্বিতীয় গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকালে সিভাসুতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

করোনা পরীক্ষার ল্যাব চালু করার জন্য গত ৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে ল্যাব প্রস্তুতের কাজ শুরু করে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ৬টি পিসিআর মেশিন থাকলেও আপাতত একটি মেশিনে নমুনা পরীক্ষার কার্যক্রম চালানো হবে। ৬ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক এই পরীক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করবেন।

আপাতত প্রতিদিন ১শ নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে ল্যাব চালু করার কথা জানান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী। তিনি বলেন, প্রাথমিকভাবে বিআইটিআইডি থেকে আমরা ৪৮০টি কিট পেয়েছি। এখন যা নমুনা পাবো আমরা তাই পরীক্ষা করবো। নমুনা পরীক্ষা করে বিআইটিআইডিতে পাঠিয়ে দিবো। সেখান থেকে ফলাফল জানানো হবে।তবে পর্যাপ্ত কিট পাওয়া গেলে এই ল্যাবে দিনে ২০০ থেকে ২৫০টি পর্যন্ত নমুনা পরীক্ষ্রা করা সম্ভব হবে বলে জানান তিনি। সিভাসুতে ২জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ৬জন শিক্ষার্থী নমুনা পরীক্ষার কার্যক্রমের সাথে সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, এতোদিন চট্টগ্রামের বিআইটিআইডিতে একমাত্র করোনা ল্যাবে দিনে সর্বোচ্চ ২০০টি পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়ে আসছিলো। বর্তমানে সিভাসু’র নতুন ল্যাব যুক্ত হওয়ায় প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here