এক্সিম ব্যাংকের এমডি-এএমডিকে হত্যা চেষ্টা ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালকের বিরুদ্ধে মামলা

0
657
নীতি-নৈতিকতার অধঃপতনে সমাজ। হারিয়ে যাচ্ছে প্রচলিত নীতি-নৈতিকতা ও মূল্যবোধ। ক্রমেই বাড়ছে সামাজিক অবক্ষয়, নষ্ট হচ্ছে মূল্যবোধ ও শৃঙ্খলা। 
গত ৭ মে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও একটি বাড়িতে আটকে সাদা কাগজে সই নেয়া হয়েছে। এ ঘটনায় ১৯ মে গুলশান থানায় মামলা করেছেন এক্সিম ব্যাংকের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম।  তবে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে মঙ্গলবার মামলার বিষয়টি গণমাধ্যমে আসলে হইচই শুরু হয়।
মামলায় নির্যাতনকারী হিসেবে ন্যাশনাল ব্যাংকের পরিচালক সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের নাম উল্লেখ করা হয়েছে।তারা উভয়ই পলাতক রয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছেন । অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঋণের জন্য বন্ধকী সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন সিকদার গ্রুপের ওই দুই পরিচালক। পাশাপাশি তাদের গুলশানের একটি বাড়িতে আটকে ও নির্যাতন করে সাদা কাগজে সই নেয়া হয়েছে।
এ ঘটনায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here