মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার জন্য বিশ্রাম

0
875

মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার জন্য বিশ্রাম

দখিনা ডেস্ক: য়েন্ট তালিকার শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। টানা তিন ম্যাচে জয় । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি দলের সেরা খেলোয়াড়। আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ । পুরনো চোট নতুন করে পাওয়ায় আপাতত তিন দিনের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে চট্টগ্রাম অধিনায়ককে।এ সময় ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দুই দিনই ম্যাচ ছিল স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স । এক দিন বিরতির পর আগামীকালই ২০-ডিসেম্বর আবার মাঠে নামছে তারা। প্রতিপক্ষ কুমিল্লা। এমনকি পরের দিনও ম্যাচ রয়েছে তাদের। ২১-ডিসেম্বর শনিবার তাদের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। এ দুই ম্যাচে মাহমুদউল্লাহকে না পাওয়া চট্টগ্রামের জন্য কিছুটা হলেও বিব্রতিকর । কারণ দারুণ ছন্দে ছিলেন তিনি।

ঢাকা প্লাটুনের বিপক্ষে আগের দিন রান উৎসবের ম্যাচের দ্বাদশ ওভারের শেষ বলে চোটে পড়েন মাহমুদউল্লাহ। নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন তখন। সতীর্থের ডাকে দুই রান নিতে গেলেন। তাতেই সমস্যটা বাঁধল। পুরনো চোটের জায়গায় ফের লাগল টান। এরপর বেশ কিছুক্ষণ প্রাথমিক শুশ্রূষা নিলেন। ব্যাটিংও করলেন। বলতে গেলে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে। তারপরও ঝড় তোলেন অভিজ্ঞ সেনানী। ২৮ বলে ৫৯ রানের তাণ্ডব চালানো ইনিংসে ৫ চারের সঙ্গে ৪ ছক্কা মারেন তিনি। তাতে ভর করে ৪ উইকেটে ২২১ রান তুলে বিপিএলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here