বুয়েটছাত্র আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৩০শে জানুয়ারি

0
517

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৩০শে জানুয়ারি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই দিন ঠিক করেছেন। এর আগে, ১৩ই জানুয়ারি বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার নথিপত্র বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

গত ১৩ই নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। অভিযোগপত্রে বলা হয়, ক্রিকেট স্টাম্প, মোটা দড়ি দিয়ে নির্যাতন করে ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here