এসএসসি পরীক্ষা শুরু

0
601

আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সূচি অনুযায়ী নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সকালে রাজধানীর তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন।

এ বছর ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে এর মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি সময় পাবেন।

এবার শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ‌্যা বাড়লেও বাড়েনি পরীক্ষার্থীর সংখ্যা। গেল বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। ২৮ হাজার ৮৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

এর আগে ১ ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন কারনে তা পেছানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here