দীর্ঘদিনের বন্ধুকে জীবনসঙ্গী করে দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেত্রী প্রসূন আজাদ

0
369

দীর্ঘদিনের বন্ধুকে জীবনসঙ্গী করে দ্বিতীয়বার  বিয়ে করলেন অভিনেত্রী প্রসূন আজাদ

কঠোর লকডাউনের মধ্যেই বিয়ে করলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী লাক্স চ্যানেল আই সুপারস্টার  প্রসূন আজাদ। করোনার কারণে কাজী অফিস বন্ধ থাকায় স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতি শুক্রবার ৩০ জুলাই দুপুরে তাদের নিজেদের বাড়ির এলাকার একটি মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে, এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন বলে জানান এই অভিনেত্রী ।

বিয়ের আগে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় প্রসূনের গায়ে হলুদের অনুষ্ঠান। গত ২৩ জুলাই বিয়ের কথা থাকলেও করোনা এবং পারিবারিক বিশেষ কারণে সেদিন বিয়ে হয়নি বলে জানা গেছে। এর আগে ফারহানের সঙ্গে গত ১২ জুন সন্ধ্যায় প্রসূনের বাগদান হয়।এরপর গত ২৩ জুলাই তাদের বিয়ের দিন ধার্য করা হলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়।

প্রসূন গণমাধ্যমকে জানান, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজী অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায়, আর বরপক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

প্রসূন বলেন,তার বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। তারা ছিলেন দীর্ঘদিনের বন্ধু। গত জুন মাসে পারিবারিকভাবে এই অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়। লকডাউনের কারণে প্রসূন-ফারহানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আলাদা স্থান থেকে। ফারহান ছিলেন টিকাটুলি মসজিদে আর প্রসূন কনে সেজে ছিলেন নিজের মালিবাগের বাসায়। ভিডিওকলে দু’জন যুক্ত ছিলেন।  বিয়ের কার্যক্রম আলাদা হওয়ার পর ফারহানের বাসায় ঘরোয়া আয়োজনে প্রসূনকে বরণ করে নেওয়া হয়। যেখানে দু’পক্ষের পরিবার ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।প্রসূন আজাদ বলেন, করোনার কারণে পরিবারের সদস্যরা কোনো লোকসমাগম করতে চাননি। বাবা ও কাজী আমার অংশটি শেষ করে মসজিদে যান। সেখানেই ফারহান রেজিস্ট্রিতে স্বাক্ষর করে। এরপর আমাকে নিয়ে যায় ফারহানের বাসায়।

‘আমরা দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু। ফারহান খুবই সাদামাটা সাধারণ একজন মানুষ। সব দিক থেকেই আমার মনে হয়েছে এই লোকটার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে।’ প্রসূন আজাদ বলেন বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন। এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শক নন্দিত নাটক ও টেলিফিল্ম। এসআই খানের ‘অচেনা হৃদয়’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও মাঝে মাঝে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায় প্রসূনকে।

এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here